সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
১২৬ টি ফলাফল

মধ্যরাতে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে জানালার কাচ ভেঙে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে আগুন ধরে দুটি চেয়ার পুড়ে যায় এবং এসি ক্ষতিগ্রস্ত হয়।

বিএসটিআইয়ের মানসনদ ও লেবেল না থাকা এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি পণ্য বিক্রির অভিযোগে রাজশাহীর দুর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার বিচার এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় মহাসড়কসংলগ্ন ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে দলটির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে।

যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

সারাদেশে অস্থিতিশীলতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।