সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
১২৬ টি ফলাফল

শিক্ষাঙ্গনের নিরাপত্তা বলতে শুধু অবকাঠামোগত নিরাপত্তাকে বোঝায় না। একজন শিক্ষার্থী যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারে, একজন শিক্ষক যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য যেন মর্যাদা নিয়ে নিজেদের ভূমিকা পালন করতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করাই প্রকৃত নিরাপত্তা।

শুক্রবার বাদ জুমা সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সমাবেশে রাতের অন্ধকারে অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুই বাসের সংঘর্ষে ইমাম পরিবহনের একটি বাস সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় ভর্তির খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা ৭ জন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন নওগাঁর ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওশাদ হোসেন। প্রত্যেকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন শিক্ষার্থীরা।

নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কৃষকদল নেতা শাহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাসাস।

রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি এ ফলক উন্মোচন করেন।

‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানে রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী; মহানগরীতে ১৬টি টার্ফ ও ২১টি মাঠ নির্মাণের কথা জানান রাসিক প্রশাসক।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সুজাউদ্দৌলা সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ধোবাউড়া উপজেলা যুবদল।