সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ধোবাউড়া উপজেলা যুবদল।
এ উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাসেম ডলার, সাবেক সহসাধারণ সম্পাদক ফরহাদ আল রাজী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, রোজেল বিশ্বাস ও সিরাজুল ইসলাম খানসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত সভাপতি সুজাউদ্দৌলা সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁদের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।