সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
১২৬ টি ফলাফল

চট্টগ্রামের ইপিজেড এলাকায় নিজের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবু হানিফ নামে এক চা দোকান মালিক। একই সঙ্গে সাংবাদিক পরিচয়ে দুজন ব্যক্তি তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ও প্রিন্সেসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত আলোকিত সেনবাগ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চৌমুহনী পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন, সদস্য সচিব মো. মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও রাসেলসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর শেখের বাড়িতে স্বজনদের আহাজারি ও শোকের মাতম চলছে।

পাবনাবাসীর দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন পূরণ করে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সূচনা হলো। বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই সাভার ও শিল্পাঞ্চল আশুলিয়ায়। মহাসড়কে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক থাকলেও শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাগেরহাটের ৪১টি প্রতিষ্ঠানের মাঝে ৪৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বিচ্ছিন্ন নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশের কঠোর নজরদারিতে রাজশাহীতে জনজীবন ও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ঢাকার শাপলা একাডেমিতে ডাব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার বেশি মূল্যের মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ এবং ১৭ জনকে আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।