সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

সারাদেশে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চৌমুহনী পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন, সদস্য সচিব মো. মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও রাসেলসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।