সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
১২৬ টি ফলাফল

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কয়েকটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি ও সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের তিন দিনের মাথায় স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার ওই নববধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইটভাটার জন্য ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে।

নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জেরে একটি ইটভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম।

চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় নির্মাণাধীন ‘চউক রিভারভিউ শপিংজোনে’ দোকান বরাদ্দের ক্ষেত্রে সিডিএ’র কঠিন শর্তের কারণে বিপাকে পড়েছেন ২৫-৩৫ বছর ধরে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়।

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।