সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
১২৬ টি ফলাফল

জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট।

ভোক্তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) এলপিজি বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্য গেছে সংসদীয় প্রতিনিধিদল।

রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের সংগঠন Solidarités Asie France (SAF)-এর পক্ষ থেকে হাসনাত জেহানকে ‘SAF Femme d’Honneur 2026’ সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজশাহীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ও লেবেল ছাড়া দই-মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে মহিষবাথান এলাকার অলিম্পিক সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের কালিয়াকৈরে ফুফার দোকানের কর্মচারীর ধাওয়া খেয়ে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ওসমান গনি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিস।

বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে শ্যামলীতে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।

দেশব্যাপী সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)-এর উদ্যোগে ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে, যার উদ্বোধনী অনুষ্ঠান রাজশাহীর পুঠিয়ায় সম্পন্ন হয়।

রাতের নিস্তব্ধতা ভেঙে হেমন্তের স্নিগ্ধ সকালে গাইবান্ধার যমুনা নদী ও চরাঞ্চল সেজে ওঠে সোনালি রোদ, শিশিরবিন্দু, কাশবন ও গ্রামীণ মানুষের নান্দনিক এক রূপকথার ভোরে।