সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নীলফামারীর জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেক।
রবিবার সকালে কৈমারী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে ইউনিয়নের ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া বেঞ্চ বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কৈমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ইউপি সদস্য প্রমথ চন্দ্র রায়, সহ শিক্ষার্থীবৃন্দ।
ইউপি চেয়ারম্যান সাদেক বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, আমার ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে বেঞ্চ স্বল্পতার কারণে শিশু শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে পাঠদানে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই শিশু শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পাঠ দানের কষ্ট লাগবের জন্য আমি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে ইউনিয়নের ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া বেঞ্চ উপহার দিলাম। তাতে শিশু শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের পাঠদানে কিছুটা কষ্ট লাগব হবে। তবে আমার এ প্রচেষ্টা আগামীতেও বাকী বিদ্যালয়সমূহের জন্য অব্যাহত থাকবে।