সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ফরিদ উদ জামানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমার জানাজার নামাজ আজ (মঙ্গলবার) আসর নামাজের পর নরসিংদীর পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করেন।