সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নড়াইল জেলার কালিয়া পৌর জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইউনুছের সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবিদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ শফিউল্লাহ সফি, জেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুছা হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ, পৌর জাসাস সভাপতি মোহাম্মদ আবছার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সদর উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা নড়াইলের কালিয়া পৌর জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা হঠাৎ দেশে অরাজকতা সৃষ্টি করে অশান্তির পরিবেশ তৈরি করছে; তবে জাসাসের নেতাকর্মীরা তাদের এ ধরনের কোনো অপকর্মকে ছাড় দেবে না।