সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ত্রয়োদশ কাউন্সিলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জের বিশিষ্ট শ্রমিক নেতা এম.এ মতিন মোল্লা।
যাদের শরীরের ঝরানো রক্ত ও ঘামে সমাজের মূল চাকা সচল থাকে এবং যাদের ত্যাগে গড়ে ওঠে কাঠামোগত সমৃদ্ধি—সেই বঞ্চিত ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের আপোষহীন অগ্রপথিক প্রখ্যাত শ্রমিক নেতা এম.এ মতিন মোল্লা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং গাইবান্ধা জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শ্রমিক নেতা মতিন মোল্লা জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রমজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে—গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়ন, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়ন, উপজেলা সেলুন শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ পৌরসভাধীন রাজমতি সুপার মার্কেট ও ভাগ্যকুটির সুপার মার্কেট শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা সিএনজি ও বেবি টেক্সি শ্রমিক ইউনিয়ন, পান্থাপাড়া-বকচর কুলি শ্রমিক ইউনিয়ন, হিমাদ্রি কোল্ড স্টোরেজ শ্রমিক ইউনিয়ন, উপজেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফল ব্যবসায়ী সমবায় সমিতি, গোবিন্দগঞ্জ পৌরসভা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা প্লানিং শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি, গাইবান্ধা জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, লেদ ওয়েলডিং ও বাক্স শ্রমিক ইউনিয়ন এবং উপজেলা ইজি বাইক শ্রমিক ইউনিয়ন।