সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতির লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল্লাহ প্রশিক্ষণটি সমন্বয় করেন।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ, অগ্নি প্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।