সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক মো. ফরিদ হোসেন। তাঁকে উক্ত পদে নির্বাচিত করায় তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষক ফরিদ হোসেন বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় শারীরিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথেও নিবিড়ভাবে জড়িত রয়েছেন।
শিক্ষক মো. ফরিদ হোসেন ২০১৭ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে বদলি হয়ে বেগমগঞ্জ সরকারি পাইলট স্কুলে সিনিয়র শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর থেকে স্কুলের নানা সহশিক্ষা কার্যক্রমে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। যার ফলে জাতীয় পর্যায়ে এ পর্যন্ত অত্র বিদ্যালয়ের ৫ জন ছাত্রী প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে দাবা ও ব্যাডমিন্টনে শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখে পুরস্কার অর্জন করেছেন।
ক্রীড়া সেক্টরে তাঁর উত্তরোত্তর সফলতার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।