সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনার নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সভাপতি আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হিমা, দৈনিক ভোরের চেতনার পলাশ উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, মো. বেলায়েত হোসেন, মামুন, শাহ পিংকু, মো. পারভেজ, ফরিদ হাসান, দীপ্ত ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আল আমিন, মো. মামুন মোড়লসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।