সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কিংবদন্তি প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ৭১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট।
রাজশাহী বেতার শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় কিংবদন্তি এই শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা গানের জগতে এন্ড্রু কিশোরের অসামান্য অবদান ও বর্ণাঢ্য সংগীতজীবন।
অনুষ্ঠানে শিল্পীরা তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন। উপস্থিত দর্শক-শ্রোতারা গানের সুরে সুরে ফিরে যান সোনালি দিনের স্মৃতিতে।
এন্ড্রু কিশোর ছিলেন বাংলা চলচ্চিত্রের গানের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে সমানভাবে জনপ্রিয়। তাঁর জন্মদিনকে ঘিরে রাজশাহীতে এমন আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন আয়োজক ও সংস্কৃতিপ্রেমীরা।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, গুণীজন ও সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।