সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় এবং জনগণের নিরাপত্তার স্বার্থে রাজশাহীতে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সোনাদিঘীর মোড় ও বাটার মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান ও কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়।
রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।