সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় হিন্দা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৯৪ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মেহেরপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ অভিযান পরিচালনা করে মূর্তিটি জব্দ করেন। অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।