সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় সে চেষ্টা ভেস্তে গেছে।
বিজিবির কঠোর অবস্থানের কারণে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
এর আগে রাত ২টার দিকে ওই চার ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন বিএসএফ সদস্যরা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।