সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাকপাড়া ইটভাটার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল একটি ড্রাম ট্রাকের খালি চাকার ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মো. জাকারিয়াকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে বান্দরবান জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে; মাদক সংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ২০ হাজার ইয়াবাসহ মো. জাকারিয়াকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।