সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলার ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি এবং সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় মতিঝিল কার্যালয় থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নির্দেশনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলীয় মুখপাত্র নাফিস মাহমুদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন, নবগঠিত এ কমিটি আগামী দিনে ময়মনসিংহ দক্ষিণ জেলায় পেশাজীবী দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে।